• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতনের বার্ষিক ফলাফল ও বই বিতরণ

সেপ্টে. 20, 2021

ইতালির রাজধানী রোমে সেন্তসেল্লে আদর্শ বিদ্যানিকেতন ২০১০ সাল থেকে আজো অব্দি শিশুদের বাংলা ভাষা এবং দেশীয় কৃষ্টি-সংস্কৃতি সর্ম্পকে জানাতে কাজ করে যাচ্ছে। প্রিবাসী শিশুদের বাংলা শিক্ষার এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ফলাফল ও দূতাবাসের সহযোগিতায় বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেধাবীদের মেধা তালিকা অনুযায়ী পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে আদর্শ বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ গোলাম মোস্তফার তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ৫ নং রোম মিউনিসিপ্যালিটির প্রেসিডেন্ট পদপ্রার্থী মাউরো কালিসতে সহ স্থানীয় পিডি’র সেক্রেটারি রিকার্ডো ভাঙ্গারেল্লি, কালচারাল বিষয়ক বিশ্লেষক

ডক্টর আন্দ্রেয়া এবং বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ইতালির সভাপতি আলী আজম উপস্থিত ছিলেন।

শিশুদের বাংলা শিক্ষার গুরুত্বের কথা উল্লেখ করে প্রধান অতিথি অভিভাবকদের উদেশ্যে বলেন, আজকের শিশু বাংলা এবং বাংলাদেশ সর্ম্পকে জানতে পারলে আগামীতে এরাই দেশের বাইরে বাংলাদেশকে উপস্থাপন করবে।

আয়োজনে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের কৃর্তী শিক্ষার্থীদের পুরস্কার এবং বই বিতরণ করেন

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অতসী সাহা সহ শিক্ষিকা রেশমা ফারিহা ও আসমা আক্তারকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.