• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দূতাবাসের সহায়তায় বাড়ি ফিরলেন ইস্তাস্বুলে আটকে পড়া ইতালি প্রবাসী

সেপ্টে. 13, 2021
ইতালি প্রবাসী মোঃ দিদারুল আলম করিম ৬ সেপ্টেম্বর ২০২১ ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে যাবার উদ্দেশ্যে রোম হতে বিমানে উঠেন। কিন্তু ইস্তাম্বুল এয়ারপোর্টে পৌঁছে দুর্ভাগ্যবশতঃ তার পাসপোর্ট হারিয়ে যাওয়ায়  তিনি আর ঢাকাগামী বিমানে উঠতে পারেননি।
১০ সেপ্টেম্বর বিষয়টি দূতাবাসকে জানানো হলে রোমস্থ বাংলাদেশ দূতাবাস এগিয়ে আসে। ইস্তাম্বুলে অবস্থিত বাংলাদেশ কনস্যূলেট জেনারেল এবং টার্কিশ এয়ারলাইন্স অফিসের আন্তরিক সহায়তায় ১১ সেপ্টেম্বর ইস্তাম্বুল এয়ারপোর্টে তাকে সনাক্ত করা সম্ভব হয়। রবিবার (১২ সেপ্টেম্বর ২০২১) ইস্তাম্বুলস্থ বাংলাদেশ কনস্যূলেট জেনারেল বিশেষ ব্যবস্থায় জরুরি ভিত্তিতে ট্রাভেল পাস ইস্যূ করে। অবশেষে, ১৩ সেপ্টেম্বর তিনি বাংলাদেশে (চট্রগ্রামে) পরিবার-পরিজনের সাথে দিদারুল আলম নিরাপদে অবস্থান করছেন।
সূত্র: বাংলাদেশ দূতাবাস, রোম, ইতালি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.