• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুর পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ

জানু. 30, 2021

সখীপুর পৌরসভা নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুর পৌর সভার নির্বাচনে তৃতীয় বারের মতো মেয়র হলেন বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ। তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সানোয়ার হোসেন সজীব জগ প্রতীক নিয়ে ৭ হাজার ৫৩৮ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এদিকে সাধারণ কাউন্সিলর হিসেবে ১ নম্বর ওয়ার্ডে শফিকুল ইসলাম শফি, ২ নম্বর ওয়ার্ডে ফজলুল হক, ৩ নম্বর ওয়ার্ডে বিল্লাল সিকদার, ৪ নম্বর ওয়ার্ডে মোশারফ তালুকদার, ৫ নম্বর ওয়ার্ডে আমির হামজা বাদল (বাদু), ৬ নম্বর ওয়ার্ডে সাজ্জাদ হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে বাছেদ সিকদার, ৮ নম্বর ওয়ার্ডে শহীদ সিকদার ও ৯ নম্বর ওয়ার্ডে আবু সাঈদ মিয়া।
সংরক্ষিত কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে পারুল মাহমুদ, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শেফালী আক্তার এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে আর্জিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.