• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাবিপ্রবি স্পোর্টস সাস্টের ১৬তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা।

জানু. 28, 2021

আজ (২৮/০১/২০২১)  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্টের ১৬তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টায় একটি অনলাইন মিটিংয়ের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।  কমিটির সভাপতি, পিএমই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোঃ তাহসিন রহমান ও সাধারণ সম্পাদক, সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের সাফায়েত জামিল সৌরভ। কমিটির বাকি সদস্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি রেজাউল হক সিজার,সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া মুবীন,এস এম নকিব উদ্দিন খান,মেশকাত হোসাইন অনিক,মোঃ কামরুল ইসলাম আকাশ এবং দিল মোঃ হৃদয় তালুকদার, যুগ্ম সম্পাদক প্রিতুল রয় এবং মোঃ মশিউর রহমান তুষার,সহকারী সাধারণ সম্পাদক শাহাদত হোসাইন,আইরিন তাজরিন ইতি,স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক সঞ্জয় সাহা এবং সহকারী স্পোর্টস সাস্ট স্কুল পরিচালক সৈকত হাসান এবং কবিতা আক্তার, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রশিদ শুভ,সহকারী সাংগঠনিক সম্পাদক শাইক হাসান দিপ্ত,জুনন সালেক এবং রাজিব হাসান,কোষাধ্যক্ষ শিহাব হোসাইন,সহকারী কোষাধ্যক্ষ মোঃশাজিদুল হক,মোঃআলামিন হোসাইন,মোঃআবু তালহা সাকিব এবং প্রত্তয় নন্দি,প্রকাশনা সম্পাদক সিয়াম সাজিদ,সহকারী প্রকাশনা সম্পাদক সাদমান সাকি,ইয়ামেন বিন সারোয়ার নীর,মানশ রয়,মুবাশ্বির হাসান এবং আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক তৌফিক এলাহি অয়ন,সহকারী প্রচার সম্পাদক নাজমুল হুদা স্বাধীন,সায়েম পারভেজ শাওন, কাউসার আহমেদ বাপ্পি,মোঃ আলমগীর হোসাইন এবং মোঃ ওয়াকিল হাসান।

 

১৫তম কমিটির সাধারণ সম্পাদক আল ইমরান জাকারিয়ার সঞ্চালনায় কমিটি ঘোষণা করেন ১৫তম কমিটির সভাপতি জিল্লুর রহমান দিদার।  এসময় উপস্থিত ছিলেন ১৫ তম কমিটির সকল সদস্য, ১৪ তম কমিটির সভাপতি নাহিদুল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক তৌফিক আল রাশিদ, ১৩তম কমিটির  সহ সভাপতি মেহেদী হাসান শনম ও ৪র্থ কার্যনির্বাহী কমিটির সভাপতি দেওয়ান তানভীর  আহমেদ।

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.