• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে ইতালী আওয়ামী লীগের সৌজন্য সাক্ষাৎ

নভে. 26, 2020

সোহেল মিয়াজী: ইতালিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান এর সাথে ইতালী আওয়ামী লীগের আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।
ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে রাষ্ট্রদূত কে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগত জানান ইতালী আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুবলীগ ও মহানগর আওয়ামী লীগ সহ অসংখ্য নেতাকর্মী।

নবনিযুক্ত রাষ্ট্রদূত মো: শামীম আহসান ইতালি প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে প্রবাসীদের সেবক হিসেবে কাজ করে যাওয়ার কথা বলেন। পাশাপাশি দূতাবাসের সেবা প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া এবং পাসপোর্ট সংক্রান্ত জটিলতা নিরসনের আশ্বাস দেন তিনি।

এসময় ইতালী আওয়ামী লীগের পক্ষ থেকে বিমান সার্ভিস পুনরায় চালু, সম্প্রতি প্রবাসীদের মরাদেহ বাংলাদেশে দ্রুত প্রেরণ সহ ট্রাভেল পাস এবং মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের বিশেষ সেবা প্রদানের অনুরোধ জানানো।

এ প্রেক্ষিতে রাষ্ট্রদূত জানান, অ্যাপোয়েন্টমেন্ট ছাড়া ট্রাভেল পাস ও যাদের ইতিমধ্যে পাসপোর্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের ইমেইলে আবেদনের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.