• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অসুস্থ কামরুল আহসান মন্টুর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

অক্টো. 17, 2020

ইতালিস্থ বরিশাল বিভাগ সমিতির স্থায়ী কমিটির সদস্য,গৌরনদীর কৃতি সন্তান,ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে থাকায় দোয়া অনুষ্ঠান করেছে বরিশাল বিভাগ সমিতি ইতালি।

এ সময় অসুস্থ বরিশাল বিভাগ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহেল বক্সীর জন্য দোয়া করা হয়। রোমের প্রেনেসতিনা মক্কি মসজিদে শনিবার মাগরিব বাদ আয়োজিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিবর সিকদার, ফিরোজ খান, আমিনুল ইসলাম বাতেন, মেহেদী হাসান, হাজী সুইট,মনিরুজ্জামান মনির সহ আরো অনেকে। উল্লেখ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে করোনা পজিটিভ ধরা পরে বর্তমানে মুমূর্ষ অবস্থায় রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.