• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালিতে বাহার উদ্দিনের মাতার মৃত্যুতে দোয়া মাহফিল

অক্টো. 4, 2020

সোহলে মিয়াজী, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের মাতার মৃত্যুতে ইতালিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও মাদারীপুর জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনিরের আয়োজনে ও পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এ সময় আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কামরুল হাসান মন্টু।

সাংবাদিক রিয়াজ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বাহারউদ্দিন নাসিমের মাতার মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ইতালী আওয়ামী পরিবারের পক্ষ থেকে সমবেদনা জানান।

এছাড়াও অতিথিবৃন্দ বলেন, সম্মানিতদের সম্মান করতে হবে, যারা সম্মান করতে জানেনা তারা এই সমাজে বিশৃংখলাকারী। সুষ্ঠু সমাজ ব্যবস্থা পরিচালনায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের আয়োজক মনিরুজ্জামান মনির অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি  বর্তমান করোনা সময়ে সকলকে সর্তক থাকার অনুরোধ করেন।

এসময় অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন ইতালী আওয়ামী লী‌গের সহ সভাপ‌তি হা‌বিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তা‌হের, সাংগঠ‌নিক সম্পাদক জামান মোক্তার, দপ্তর সম্পাদক হাবীব মোকদম, ম‌হিলা বিষয়ক সম্পা‌দিকা ম‌লি জামান, ম‌হিলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক নয়না আহ‌মেদ, যুব লী‌গের সহ সভাপ‌তি মে‌হেদী হাসান, দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজকল্যান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি, সদস্য শাহাদাত হোসেন রনি, রোম মহানগর আওয়ামী লী‌গের সভাপ‌তি শেখ মামুন, সাধারণ সম্পাদক খ‌লিল বন্দুকসি সহ ইতালী আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক মুজিব আদর্শের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে রোম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সুইটের পরিচালনায় বিশেষ দোয়া ও মোনাজাতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.