• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালী আওয়ামী লীগের আয়োজনে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন

অক্টো. 1, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধি: ইতালি আওয়ামী লীগের সম্মেলন হবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহযোগিতায়। তিনি যাদের দায়িত্ব দিবেন, তারাই হবে ইতালি আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বললেন ইতালী আওয়ামী লীগের সভপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী তিনি এ কথা বলেন।

মুজিব শতবর্ষে প্রিয় নেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় রোমে অনুষ্ঠিত হয় এ বিশেষ দোয়া ও আলোচনা সভা।

এসময় ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, ইতালি আওয়ামী লীগ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবে, যারা সুসংগঠিত ইতালি আওয়ামী লীগকে কলংকিত করছে তাদের উচিত জবাব দেয়া হবে।

এছাড়াও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম হাদি‘র সঞ্চালনায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগ সহ সকল অংগ ও সহযোগি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
তারা বলেন, বাঙ্গালী জাতিকে যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে দেশকে দূর্বারগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিখাত দেশপ্রেম, দূরদর্শিতা, দৃঢ়চেতনা মনমাসিকতা, ও মানবিক গুলাবলী জননেত্রী শেখ হাসিনা আসীম করেছে বিশ্বনেতৃত্বের আসনে। তিনিই বাঙ্গালীর জাতীয় ঐক্যের প্রতীক এবং ভরসার শেষ আশ্রয়স্থল।

এছাড়াও বক্তারা বলেন, প্রবাসীদের নিয়ে উন্নয়ন ও দলীয় নেতাকর্মীর ঐক্যবদ্ধতায় জননেত্রী শেখ হাসিনার পাশে দাড়ানোই হোক, জন্মদিনের অঙ্গিকার।
আলোচনা সভার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীঘায়ো কামনা এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.