• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাসাইলে কালভার্ট ভেঙ্গে ৩০গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

অক্টো. 1, 2020

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের বাসাইলে বন্যার পানির প্রবল স্রোতে কালভার্ট ভেঙে যাওয়ায় তিন উপজেলার ৩০টি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে

পৌরসভার দক্ষিণপাড়া গারামাড়া বিল সংলগ্ন বাসাইল-নাটিয়াপাড়া সড়কের কালভার্টটি ভেঙে যায়।

জানা গেছে, উপজেলায় বন্যার পানি বৃদ্ধির প্রভাবে বিভিন্ন এলাকার আধাপাকা সড়কগু‌লো ডুবে যাচ্ছে। সেই সাথে বাঁশের তৈরি সাঁকোগুলোও ভেসে যাচ্ছে। গারামাড়া বিলে পানি বৃদ্ধির কারণে বাসাইল-নাটিয়াপাড়া সড়কের ওই কালভার্টের নিচ দিয়ে প্রবল স্রোতের সৃষ্টি হয়। ভোরের দিকে কালভার্টটি হঠাৎ করে ভেঙে যায়।
স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে বাসাইল উপজেলার আদাজান, কানপুর, বিলপাড়া, বালিনা, ভোরপাড়া, হাবলা, মির্জাপুর উপজেলার কূর্নী, ফতেপুর, পাটখাগুড়ী, মহেড়া,ভাতকুড়া, আদাবাড়ি এবং দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া, বর্নীসহ প্রায় ৩০টি গ্রামের মানুষ যাতায়াত ক‌রে। কালভার্টটি ভেঙে যাওয়ার কারণে এসব এলাকার মানুষের সঙ্গে বাসাইল সদরের যাতায়াত বন্ধ হয়ে যায়।

বাসাইল উপজেলার প্রকৌশলী রোজদিদ আহমেদ বলেন, ১৯৯৫ সালে এলজিইএডি ৫ লাখ টাকা ব্যয়ে সাড়ে চার মিটার কালভার্টটি নির্মাণ করেছিলো। পূর্বেই এই কালভার্টটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.