• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন

সেপ্টে. 28, 2020

সোহেল মিয়াজী, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ১২টা ১ মিনিটে ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমিন আক্তার রোজি সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নয়ন আহমেদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজি এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

এসময় অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নয়, তিনি বিশ্বনেত্রী। এছাড়াও তারা ডিজিটাল ও উন্নত বাংলাদেশ গড়তে প্রবাস থেকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করার আহ্বান জানান।

আলোচনা সভায় ইতালী আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইতালি মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি উম্মে হানির প্রিন্স, নিলুফার বানু, যুগ্মসাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, মাহবুবা চৌধুরী বাবলি, সাংগঠনিক সম্পাদক তাহমিনা আক্তার, মেহেরনাজ তাবাসসুম শেলী এবং সদস্য তানিয়া সুলতানা, লাভলী বেগম, জেসমিন রিয়াদ প্রমূখ।

আলোচনা সভার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.