• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির বারিতে ফেনী সমিতির অভিষেক

আগস্ট 28, 2020

আড্রিয়াটিক সাগর তীরে ইতালির বন্দরনগরী বারিতে ফেনী জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ যেন ছিল প্রবাসীদের মিলনমেলা। ফেনী জেলা সমিতি, বারি-ইতালির সভাপতি মুন্সি খালেদ সাইফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালে আহমেদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইদুল হক ফোরকান।

সভার প্রধান অতিথি বারি মসজিদুল উম্মার সভাপতি ও ফেনী জেলা সমিতির উপদেষ্টা জামাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ফেনী জেলা সমিতির উপদেষ্টা ইমরান হোসেন, সেলিম চৌধুরী ও আব্দুল হালিম। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সংগঠনের শুভকামনা এবং পাশে থাকার কথা জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হান্নান শাহ, সিনিয়র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাইদুল উদয়, দপ্তর সম্পাদক ইমাম হোসেন ইমন এবং আব্দুল্লাহ-আল-নোমান, সাজ্জাদ হোসেন, ফরহাদ হোসেন সিয়াম প্রমুখ।

কার্যকরী কমিটির তালিকা:

খালেদ সাইফুল্লাহ সভাপতি, হান্নান শাহ সিনিয়র সহ-সভাপতি, আলাউদ্দিন পাটোয়ারী সহ-সভাপতি, ফজলুল করিম (শহীদ) সহ-সভাপতি, নূর হোসেন (টুটুল) সহ-সভাপতি, সালেহ আহমেদ সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম সিনিয়র সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম (উদয়) সহ-সাধারণ সম্পাদক, শহীদউদ্দিন সহ-সাধারণ সম্পাদক, সাইদুল হক (ফোরকান) সাংগঠনিক সম্পাদক, নুরুল করিম সহ-সাংগঠনিক সম্পাদক, মাঈন উদ্দিন (ইমন) সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ আল নোমান কোষাধ্যক্ষ, পারভেজ ইসলাম প্রচার সম্পাদক, সাজ্জাদ হোসাইন সহ-প্রচার সম্পাদক, ইমাম হোসেন (ইমন) দপ্তর সম্পাদক, ছগীর আহমেদ (শামীম) ক্রীড়া সম্পাদক, আতিকুর রহমান সহ-ক্রীড়া সম্পাদক, সাইফুল চৌধুরী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বদরুল আলম (রিপন) আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হাজী আলম ধর্ম বিষয়ক সম্পাদক, মহিউদ্দিন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

উপদেষ্টা পরিষদ: জামালউদ্দিন, নূরইসলাম, সেলিম চৌধুরী, শাখাওয়াত হোসেন, মহিউদ্দিন পাটোয়ারী, ফরিদ উদ্দিন, ইমরান হোসাইন, শামসুল হক, (মেম্বার), মিজানুর রহমান, দিদারুল আলম, আব্দুল হালিম, খায়ের আহমেদ (জন্টু), ফরহাদ হোসেন, সেলিম রেজা, শাহাদাত হোসেন, আমিনুল হক আমিন, এনামুল হক চৌধুরী (রাজু), ইসমাইল হোসেন (রাজু), সিরাজ উদ্দিন (সিয়াম), মহিউদ্দিন, রফিকুল আলম, সবুজ, মিজানুর রহমান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.