• বৃহস্পতি. জুন ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির আনকোনা’য় ঈদ উল আযহা’র জামাত অনুষ্ঠিত

জুলাই 31, 2020

সোহেল মিয়াজী (বিশেষ প্রতিনিধি):
ইতালির আনকোনা’য় বাংলাদেশ অ্যাসোসিয়েশন মার্কে, রেজওনে মার্কে ইসলামিক কমিউনিটি ও মসজিদ আল মদিনার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার ঈদের জামাত।
খোলা মাঠে এই ঈদের জামাতে অসংখ্য প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমানরা নামাজ আদায় করেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন রেজওয়ানের মার্কের সভাপতি মোহাম্মদ দুলাল এবং সকল রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের কারনে ইতালির স্বাস্থ্য ব্যবস্থা মেনে অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজে অংশগ্রহণ করেন।
এসময় মোহাম্মদ দুলাল বলেন, পবিত্র ঈদুল আযহার তাৎপর্য আমাদের বুঝতে হবে আর তাই শুধুমাত্র পশুকে কোরবানি নয় বরং আমাদের ভিতরের পশুত্ব মনোভাবকে কোরবানি দিতে হবে। এতে করে আমাদের মধ্যে সোহার্দ্য বন্ধন আরো দৃঢ় হবে, অন্যদিকে সুষ্ঠু সমাজ ব্যবস্থা গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

ঈদ জামাত থেকে প্রবাসী বাংলাদেশিসহ প্রবাসীসহ বাংলাদেশ এবং সকলের জন্য করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.