কাজী রনক, ভেনিস থেকে: ইতালীর ভেনিসে পৌরসভার ১৩০ টি স্থানে এক নতুন সেবা শুরু হয়েছে সাইকেল শেয়ারিং।নির্ধারিত সাইকেল পার্কিং থেকে মোবাইল ফোনে “Mobi by Mobike” একটি app ডাউনলোড এর মাধ্যমে মাসিক ৯.৯৯,ত্রৈমাসিক ১৯.৯৯ অথবা বছরে ৫৪.৯৯ ইউরো পে করে আপনি এই সুবিধা পাবেন।অথবা ১ ইউরোতে ২০ মিনিটের জন্য নিজেই ভাড়া নিতে পারেন।এই সাইকেল এক বিশেষ পদ্ধতির মাধ্যমে তৈরী এজন্য চুরি হবার সম্ভাবনা নেই বললেই চলে।
উল্লেখ্য আগামী মাসে থেকে ইলেক্ট্রিক স্কুটার বা Monopattini ও চালু করা হচ্ছে।
নিচের লিঙ্কে ভিডিও সহ বিস্তারিত দেয়া হয়েছে
http://www.veneziatoday.it/attualita/parte-servizio-bike-sharing-movi-mestre-venezia.html
