• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আবু সাঈদ খা‌নের মায়ের মৃত্যুতে সংসদ উপনেতা ও লাবু চৌধুরীর শোক।

জুন 12, 2020

 

 

মনির মোল্যা, সালথা (ফ‌রিদপুর) প্র‌তি‌নি‌ধি :
ফ‌রিদপুর জেলার সালথা উপ‌জেলা বিভাগদী গ্রা‌মের সাবেক প্রধান শিক্ষক ও সমাজ সেবক আবদুর র‌শিদ খা‌নের স্ত্রী এবং বিভাগদী শহীদস্মৃ‌তি মহা‌বিদ্যাল‌য় ও বিভাগদী রি‌জিয়া র‌শিদ সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্র‌তিষ্ঠাতা ও সভাপ‌তি ‌সি‌নিয়র সাংবা‌দিক, মু‌ক্তি‌যোদ্ধা আবু সাঈদ খানের মা রি‌জিয়া খান ( ৯২) ই‌ন্তেকাল ক‌রেছেন । ইন্না লিল্লা‌হি ওয়া ইন্না ইলা‌হি রা‌জিউন।

শুক্রবার বি‌কেল ৪টা ১০ মি‌নি‌টে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যু সময় তিনি ৫ ছেলে, ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, রি‌জিয়া খান দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। ক‌য়েক দিন অা‌গে তি‌নি অসুস্থ হ‌লে তা‌কে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখা‌নের তি‌নি মৃত্যু বরন ক‌রেন।

তার মৃত্যুতে জাতীয় সংস‌দের উপ‌নেতা সৈয়দা সাজেদা চৌধুরী ও তার ছোট ছে‌লে শাহদাব অাকবর চৌধুরী লাবু, সালথা উপ‌জেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপ‌জেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ হা‌সিব সরকার, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.