পর্তুগালে বাংলাদেশী অধ্যুষিত রোয়া দো বেনফরমসো রোডের ব্যবসায়ীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
বেলাল আহমেদ: রাজধানী লিসবনের বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের প্রান কেন্দ্র রোয়া দো বেনফরমসো রোডের গ্রোসারী, রেষ্টুরেন্ট ও মাংস ব্যবসায়ীদের যৌথ উদ্দোগে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
মোশারফ হোসেন এর পরিচালনায় যৌথ সভায় বক্তব্য রাখেন মো:কামরুল আলী, দেলোয়ার হোসেন, আছমত খাঁন, আব্দুল মানিক ভুঁইয়া, আবু সাঈদ, ফারুক আহমেদ, আব্দুল ওয়াহিদ চৌধরী পারভেজ ,আতিকুর রহমান মজুমদার, জাহির মিয়া,আল আমিন,আমীর আলী,কামাল আহমদ প্রমুখ ।
সভায় ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে আলোকপাত করে আগামীতে ঐক্যবদ্ধভাবে চলার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ প্রক্রিয়া জোরদার করার জন্য পাঁচজনকে আহ্বায়ক মনোনীত করা হয়। তারা হলেন সুমন আহমদ, কামরুল আলী, আছমত খাঁন, ফারুক আহমদ ও আব্দুল মানিক ভুঁইয়া।
আহ্বায়ক কমিটির পক্ষে কামরুল আলী জানান, দলমত নির্বিশেষে আমাদের বাংলাদেশী ব্যবসায়ীদে ঐক্যবদ্ধ হয়ে এই করোনা দুর্যোগ পরিস্থিতি সহ সমসাময়িক বিষয় মোকাবেলা করতে এই ব্যবসায়ী কমিটি অগ্রনী ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে।
