• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রিয়াজ হোসেনের পিতার মৃত্যুতে ইতালি বাংলা প্রেস ক্লাবের দোয়া মিলাদ

মে 30, 2020

ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন এর বাবা মরহুম আবু মুছার মৃত্যুতে ও সাংগঠনিক সম্পাদক শিমুল রহমানের বোনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মিলাদ এর আয়োজন করেছে ইতালি বাংলা প্রেস ক্লাব।

শুক্রবার জুম্মাবাদ রোমের মসজিদে উম্মায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। এ সময় লিবিয়ায় গুলিতে নিহত বাংলাদেশীদের জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা,ইতালি বাংলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এলিন আহমেদ মিঠু,সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন,সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান,তারেক হাসান,প্রচার সম্পাদক আরিফুল হক সহ আরো অনেকে।
আগামী রোববার মাগরিববাদ মক্কি মসজিদে বরিশাল বিভাগ,যুব,জেলা এবং পিরজোপুর জেলা সমিতির আয়োজনে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হভে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.