• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনায় অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ালো ধামরাইয়ের সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

মে 23, 2020

সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ফেইসবুক কমিনিউটি “সূয়াপুর নান্নার উচ্চ বিদ্যালয় (১৯৩৯-বর্তমান)” গ্রুপের পক্ষ থেকে করোনা মহামারীর কারণে সৃষ্ট দূর্যোগের সময় অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো হয়।

আজ ২৩ মে ২০২০, ৯০ টি পরিবারের নিকট ঈদ উপহার সামগ্রী নাম পরিচয় গোপন রেখে পৌছে দেয়া হয়। প্রতি প্যাকেটে পোলাও চাউল ১ কেজি, ভাতের চাউল ৪ কেজি, ১ কেজি তেল, সেমাই ১ প্যাকেট, সাবান ১ টি, আলু ১ কেজি এবং পেয়াজ দেয়া হয় ১ কেজি।

এছাড়াও ক্যান্সার আক্রান্ত স্কুলের এক সাবেক শিক্ষার্থীকে নগদ ২৫০০০ টাকা চিকিৎসার জন্য দেয়া হয়।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জাহিদ হাসান জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই মানবিক উদ্যোগ নেয়া হয়। আলহামদুলিল্লাহ সকলের সার্বিক সহযোগিতায় আমরা বেশ কিছু অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ চলমান থাকবে।

ইকতিয়াক বিপুল ধামরাই, ঢাকা।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.