• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

অসহায় মানুষদের পাশে শাবিপ্রবির জিডিএন সাস্ট।

মে 23, 2020

করোনা মহামারিতে অনেক মানুষের উপার্যনের চাকা থমকে গিয়েছে। তাদের বেশিরভাগই নিম্ন শ্রেণি থেকে মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

পরিস্থিতি বিবেচনা করে প্রথম বারের মত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ভিত্তিক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (জিডিএন)সাস্ট কষ্টে থাকা ২৭ টি পরিবারের পাশে দাড়িয়েছে। শাবিপ্রবির টং দোকান মালিক ১০ জন, গৃহকর্মী ৯ জন এবং ৮ টি সাধারণ পরিবারকে এই সাহায্য করা হয়।

এই কার্যক্রমের সমন্বয়ক হিসেবে ছিলেন মিনহাজুল ইসলাম ইমন এবং সদস্য ছিলেন সিয়াম বিন নুর, এমডি সজিব, মাসুম চৌধুরি, জাকির হোসেন, এমাদ ফাহিম, সাকিব মুবালিগ, মোহাম্মদ মুনির চৌধুরি, আবির মাহমুদ।

সংগঠনটির সভাপতি জোবায়ের খান বলেন, “আলহামদুলিল্লাহ সবার সহযোগীতায় আমরা আজকে চ্যারিটির সব টাকা ডিস্ট্রিবিউট করা শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবংআশা করি এই দুর্যোগপূর্ণ সময়ে সমাজের বিত্তবানরা এই কাজে আরো এগিয়ে আসবেন।”

 

জিডিএন সাস্ট সংগঠন টি ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করে।

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী অতনু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.