• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় প্রতিবেশীদের মাঝে সাংবাদিক নাহিদের ঈদ উপহার প্রদান।

মে 23, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:   ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা গ্রামে প্রতিবেশীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘ঈদ শুভেচ্ছা উপহার’ প্রদান করেছেন ঐ গ্রামের কৃতি সন্তান ক্যারিয়ার লাইন পত্রিকার সম্পাদক মোঃ নাহিদ হাসান। শুক্রবার সকালে তিনি নিজ বাড়িতে এসব উপহার সামগ্রী বিতরন করেন। ঈদ উপহার হিসাবে প্রতিবেশী ১’শ ৫০ টি পরিবারের মাঝে সেমাই, দুধ, চিনি, পুলার চাউল, সাবান, হ্যান্ডস্যানেটাইজার বিতরণ করা হয়।

নাহিদ হাসান বলেন, করোনা ভাইরাসের কারণে আমার গ্রামের অনেক লোক কর্মহীন হয়ে পড়েছে। তাদের কথা চিন্তা করে আমি আমার সামান্য উপার্জন থেকে প্রতিবেশীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার সামান্য চেষ্টা করলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.