• বৃহস্পতি. আগস্ট ১৩th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ব্যক্তি উদ্যোগে আনোয়ার হোসেন জামালের ঈদ উপহার বিতরন

মে 23, 2020

সখীপুরে ব্যক্তি উদ্যোগে আনোয়ার হোসেন জামালের ঈদ উপহার বিতরন

রঞ্জু আহমেদঃ-সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (পশ্চিম পাড়া) মৃত হাজী মতিয়ার রহমানের ছেলে পৌর আওয়ামী লীগের সন্মানিত সদস্য আনোয়ার হোসেন জামাল ৭০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করেন।

গতকাল শুক্রবার (২২শে মে)ও আজ শনিবার (২৩শে মে)সারাদিন ব্যপি বিতরনী কার্য্যক্রম চলবে।

বিতরনী অনুষ্ঠান উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সন্মানিত সদস্য (উদ্যোগক্তা নিজে) আনোয়ার হোসেন জামাল তার নিজ বাড়ীতে।সে সময় উপস্থিত ছিলেন ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন, মারুফ প্রমুখ।

খোঁজ নিয়ে জানা যায়, আনোয়ার হোসেন জামালের বাড়ীর আশেপাশে অসহায় হতদরিদ্র ৭০ টি পরিবারের লোকজন এসে ঈদ উপহার নিয়ে যায়। প্রতি প্যাকেটে ছিলো ১কেজি আতব চাল,১কেজি চিনি,১টা সেমাই,গুঁড়া দুধের প্যাকেট ১টি। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হারুন মিয়া।

আনোয়ার হোসেন জামাল বলেন করোনা ভাইরাসের সংক্রমণে অভাব গ্রস্থ্য মানুষের মাঝে ঈদ আনন্দ ফিরিয়ে দিতে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি সব সময় গরীবের পাশে থাকার চেষ্টা করি।আমার এই প্রচেষ্টা ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে।

পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন সাধুবাদ জানিয়েছেন আনোয়ার হোসেন জামালের এই ঈদ উপহার কে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.