কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহারের শুভ জন্মদিন উপলক্ষে রোমের তরপিনাত্তারা’য় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা জেলা যুব পরিষদ, ইতালি ।
কুমিল্লা জেলা যুব পরিষদ, ইতালির সভাপতি ও ইতালি যুবলীগ নেতা গিয়াস উদ্দিন হাসান তার সংক্ষিপ্ত বক্ততেব্য এমপি বাহারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী তুলে ধরেন।
তিনি বলেন, সংসদ বাহাউদ্দিন বর্তমানে করোনা মহামারীতে কুমিল্লার সর্বত্র সশরীরে উপস্থিত থেকে প্রতিদিনই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা এবং সুচিকিৎসা নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
জনাব গয়িাস আরো বলনে যে , এমপি মহোদয়রে জ্যষ্ঠে কন্যা তাহসনি বাহার সূচনা’র নতেৃত্বে কুমল্লিায় জাগ্রত মানবকিতা” নামক এই সংগঠনটি এক বশিাল র্কমঠ র্কমী বাহনিী রয়ছেে যারা এই মহামারীতে প্রতদিনি এবং রাতে অসহায় দুস্থ মানুষরে জন্য নরিলস কাজ করে যাচ্ছনে । পাশাপাশি এই সংগঠনটি প্রতনিয়িত রক্ত দান র্কমসূচরি মাধ্যমে সাধারণ মানুষরে পাশে দাড়য়িছে।
এসময় উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ ইতালি আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ এবং বিভিন্ন আঞ্চলিক সমিতির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় টেলিকনফান্সে নেতাকর্মীদের সাথে এমপি বাহার কুশল বিনিময় করেন এবং জননেত্রী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে সকলকে কাজ করার জন্য আহ্বান জানান ।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষভাবে দোয়া করা হয় পাশাপাশি বাংলাদেশ ও ইতালিসহ সারাবিশ্ব করোনা আক্রান্ত সকল মানুষের জন্য মহান আল্লাহর নিকট বিশেষ মোনাজাত করা হয় ।
