• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

করোনা : ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু

মে 17, 2020

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। মৃত প্রবাসীর নাম মিয়া কাশেম (৫৫)। এ নিয়ে ইতালিতে এখন পর্যন্ত মোট এগারো জন বাংলাদেশি মারা গেছেন।

ইসমাইল হোসেন স্বপন: ইতালির রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর রুমমেট আরমান জানান, মৃত মিয়া কাশেম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সে অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু সুস্থতার খবর পাওয়ার আগেই সে আক্রান্ত হয় প্রাণঘাতি করোনায়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার (১৬ মে) হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি বাসায় জানানো হয়।

করোনায় মৃত বাংলাদেশি মিয়া কাশেম (৫৫) গ্রামের বাড়ি ফেনীর কসবা উপজেলায়। দীর্ঘদিন ধরে তিমি ইতালির রাভেন্না শহরে ভাসমান ব্যবসা করতেন। মৃত্যুকালে দেশের বাড়িতে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির হালনাগাদ পরিসংখ্যানের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা ৩১ হাজার ৭৬৩ জন, আক্রান্ত ২ লাখ ২৪ হাজার ৭৬০ জন। আর সুস্থ ১ লাখ ২২ হাজার ৮১০ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.