• মঙ্গল. সেপ্টে. ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে চাচা খুন”ভাতিজাসহ গ্রেপ্তার ৩

মে 8, 2020

“সখীপুরে চাচা খুন”ভাতিজাসহ গ্রেপ্তার ৩

বাদল হোসাইনঃ-
করোনা ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী আথবা আমাদের দেশের মানুষ এখনো ব্যস্ত জমি দখল আর খুনের নেশা মেটানোর চেষ্টায়।
টাঙ্গাইলের ‘সখীপুরে ভাতিজাদের হাতে চাচা’ খুনের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনার ৩দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে (৭ই মে)উপজেলার ইন্দারজানী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকায় পালিয়ে যাওয়ার পথে গোপন সংবাদ পেয়ে তাদেরকে ইন্দারজানী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তারা সবাই মামলার এজাহারভূক্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো. সোহরাব শিকদার (৪৫) পিতা পিতামৃত হাতেম আলী, সোলায়মান শিকদার (১৯) পিতা সোহরাব শিকদার, ইব্রাহিম শিকদার (১৯) পিতা লোকমান শিকদার। তাদের সবার বাড়ি উপজেলার দারিপাকা গ্রামে।
থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, সাত দিন করে রিমান্ড- চেয়ে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে শুক্রবার সকালে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত. বিরোধীয় জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাতিজাদের দায়ের কুপ, টেটা ও লাঠির আঘাতে খুন হন চাচা হারেজ শিকদার (৭০)। মঙ্গলবার রাতে উপজেলার দারিপাকা গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার নিহতের আহত ছেলে আনোয়ার শিকদার বাদী হয়ে প্রতিপক্ষের মাঈন শিকদারকে প্রধান করে ১০জনকে আসামি করে সখীপুর থানায় খুনের মামলা দায়ের করেন। নিহতের দুই ছেলেসহ বাদীপক্ষের চারজন গুরুতর আহত হয়ে সখীপুর হাসপাতালে ভর্তি হন।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন প্রকৃত খুনিদের সঠিক বিচার দাবি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.