
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ত্রাণ সহায়তা পেল আরও ২৬৪০ টি পরিবার। শনিবার সকাল ১০ টা থেকে উপজেলার ৬টি ইউনিয়নের পরিষদ চত্তর ও বিভিন্ন জায়গায় দুস্থদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। এই কার্ডের মাধ্যমে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরন করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকাল থেকে উপজেলার গট্টি ইউনিয়নে ৬৬০ পরিবার, মাঝারদিয়া ৪৭৫, বল্লভদী ৪৭০, ভাওয়াল ৪৫৫, রামকান্তুপুর ৩৩০, যদুনন্দী ২৫০ টি মোট ২৬৪০ টি পরিবারের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ত্রান বিতরন কালে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধি জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, রামকান্তুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ আলী (লিটু) প্রমূখ।
এ সময় ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, প্রানঘাতি করোনা ভাইরাসের কারনে কর্মহীন দুস্থ মানুষ যেন সঠিক ভাবে খাদ্য সহায়তা পায় সে লক্ষ্যেই মাননীয় প্রধান মন্ত্রী ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ত্রান বিতরন করা হচ্ছে। আজ প্রথম সালথা এই কার্ডের মাধ্যমে চাল পেয়ে খুশি উপকার ভোগিরা।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সংকটাপন্ন মানুষকে সহায়তা প্রদান একটা সময়োপযোগী সিস্টেমের ভেতরে নিয়ে আসার নিমিত্তে ফরিদপুররে সুযোগ্য জেলা প্রশাসক অতুল সরকার স্যারের মহতী ও সুচিন্তিত আধুনিক ধারনার এক অনবদ্য সৃষ্টি ‘মানবিক সহায়তা কার্ড’। এই কার্ডের মাধ্যমে শনিবার উপজেলার ২৬’শ ৪০টি উপর্জনহীন হয়ে পড়া পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরন করা হয়েছে।
উল্লেখ্য এর আগে সালথায় সরকারী ভাবে ৮ হাজার ৯ শত পরিবার খাদ্য সহায়তা পেয়েছে।
৯ মে ২০২০
