• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভেনিসে করোনায় বাংলাদেশীর মৃত্যু; ঘুরে দাড়াচ্ছে ইতালী

এপ্রিল 26, 2020

জাকির হোসেন সুমন, বিশেষ প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে ইতালীতে।

ভেনিসে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ নিয়ে বাংলাদেশী ৯ জন প্রান হারালো করোনা ভাইরাসে । জানাগেছে, ইতালীর ভেনিসের মেসএে তে বসবাসরত নোয়াখালী জেলার , বৃহত্তর নোয়াখালী সোশ্যাল ফেডারেশন ভেনিসের উপদেষ্টা মো: শাহজাহান ( ৪৬) । তিনি ডায়াবেটিস , হার্ড এর সমস্যা , ফুসফুসে সমস্যা ও এজমা নিয়ে দীর্ঘ দিন যাবৎ ভুগছিলেন। নিহতের বড় মেয়ের স্বামী মো: ইলিয়াস জানান, নিয়মিত স্বাস্থ্য পরিক্ষার জন্যগত ২ ই মার্চ মো : শাহজাহান ভেনিসের মেসএে আন্জেল্লো হাসপাতালে যান সেখানে তার সমস্ত পরিক্ষা করানো হয়, সে সময় করোনা ভাইরাস তার দেহে নেই বলে ডাক্তার নিহতের পরিবারকে নিশ্চিত করেন। অন্যান্ন অসুখে তিনি অসুস্থ হয়ে পরলে ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নেন। এর পর ১ সপৃতাহ পরে তার শারিরীক সুস্থতা বৃদ্ধি পেলে ভেনিসের অন্য একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো: শাহজাহান এর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ধরা পরে। সেই সময়ে সার্বক্ষণিক হাসপাতালে খোজ খবর নিতে যাওয়া নিহতের দুই মেয়ে ও স্ত্রী কে কোয়ারান্টাইন এ রাখা হয়। তবে বিষয় টি পারিবারিক ভাবে গোপন রাখা হয়। গত ২৪ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত মোঃ শাহজাহান মৃত্যু বরন করেন । প্রথমদিকে বিষয়টি গোপন রাখা হলেও স্হানীয় গনমাধ্যমে তার মৃত্যুর খবর টি প্রকাশিত হলে বাংলাদেশী কমিউনিটির অনেকেই জানতে পারেন করোনা ভাইরাসে তার মৃত্যু হয়েছে। আজ রবিবার টেলিফোনে বিষয় নি নিশ্চিত করেছেন মৃত শাহজাহান এর বড় মেয়ের স্বামী মোঃ ইলিয়াস । জানাগেছে মৃত শাহজালাল এর মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে, সমস্ত আনুষ্ঠানিকতা শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.