• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেস্ট ডান ফোরামের উদ্যোগে কর্মহীন মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

এপ্রিল 21, 2020


ঢাকার ধামরাইয়ে সামাজিক সংগঠন বেস্ট ডান ফোরাম এর আয়োজনে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে সাধারণ ও নিম্ন আয়ের কর্মহীন হয়ে পড়া ৫৫ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এই কার্যক্রমে
অর্থায়ন করেছে বেস্ট ডান ফোরাম পরিবার ও সাধারন জনগন।

ধামরাই পৌরসভার মোট ৫৫টি পরিবারের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে রাতের আঁধারে তাদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ।

বেস্ট ডান ফোরাম এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‌”আমরা করোনা মহামারিতে একেবারে বিপর্যস্ত পরিবারগুলোকে রাতের আধারে খুঁজে বের করে তাদের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে এই খাদ্য সহায়তা করেছি। এর অর্থায়নে যারা কাজ করেছে সবাইকেই অসংখ্য ধন্যবাদ মানুষের কল্যানে এগিয়ে আসার জন্য। করোনা মহামারিতে নিরলস ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছে আমার প্রতিষ্ঠান বেস্ট ডান ফোরাম। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.