• শুক্র. সেপ্টে. ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাই উপজেলা ছাত্রলীগ ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিল

এপ্রিল 24, 2020


ধামরাই প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ২৪ জনের একটি দল উপজেলার ভারারিয়া এলাকায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

ধামরাই সরকারি কলেজের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলামের নির্দেশে আমরা করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেয়ার কাজ করছি।

তিনি আরও বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে। ধামরাই উপজেলার যে সব এলাকায় পাকা ধান রয়েছে এবং যারা শ্রমিক পাচ্ছেন না আমরা চেষ্টা করছি সেই সব কৃষকদের পাশে থাকার।

ধামরাই উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছায় এই ধান কাটায় কৃষকরা তাদের সাধুবাদ জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.