• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

‘নগদ’ লেনদেন হাজারে ৬ টাকায়

এপ্রিল 16, 2020

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনেদেন ‘নগদ’ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমিয়ে ৬ টাকায় নিয়ে এসেছে। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় মৎস্য, ডেইরি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারের নেওয়া উদ্যোগে সহায়তা করতেই এ ব্যবস্থা নিয়েছে ‘নগদ’। আজ বৃহস্পতিবার নগদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন ‘স্বাধীন মার্চেন্ট’–এর আওতায় এ সুবিধা দেওয়া হবে। এর ফলে প্রতি হাজারে মাত্র ৬ টাকা খরচ করে একজন ‘নগদ’ ‘স্বাধীন মার্চেন্ট’ ব্যবসায়ী তাঁর কেনা মালামালের জন্য অর্থ পাঠাতে পারবেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন খরচ কমলে পরোক্ষভাবে উপকৃত হবে বাংলাদেশের সব মানুষ।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদ’ মনে করে, ক্ষুদ্র ব্যবসায়ী বাঁচলে মানুষ বাঁচবে। এ কারণে দেশের এই সংকটময় মুহূর্তে রাষ্ট্রীয় সেবা “নগদ” পাঁচ ধরনের ব্যবসা ও ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছেন ওষুধ (ফার্মেসি), নিত্যপ্রয়োজনীয় দ্রব্য (গ্রসারি), পোস্ট অফিস, বাজার এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া নগদ দেশের এমন সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তার বিজ্ঞাপন বাজেট কমিয়ে এনে সেই টাকা লেনদেন খরচ কমানোর কাজে ব্যবহার করছে। পাশাপাশি নগদ এ প্রথম ১০০০ টাকা ক্যাশ আউটে চার্জ না নেওয়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের সেটেলমেন্ট চার্জ শূন্য করার মতো উদ্যোগও নেওয়া হয়েছে।

দেশের ৪৯২টি উপজেলায় অসহায় মানুষদের মধ্যে খাবার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ডাক বিভাগের তত্ত্বাবধানে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনা মূল্যে বিতরণ করছেন নগদের কর্মীরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.