• মঙ্গল. সেপ্টে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ব্যক্তি উদ্যোগে মোজাম্মেল হোসেনের ত্রান বিতরন

এপ্রিল 14, 2020

সখীপুরে ব্যক্তি উদ্যোগে মোজাম্মেল হোসেনের ত্রান বিতরন।

সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড পশ্চিম পাড়া মরহুম ছালাম মাস্টার পীরের ছেলে ৫নং ওয়ার্ডের কমিশনার পদপার্থী মোজাম্মেল হোসেনের নিজস্ব অর্থায়নে ১২০ জন হতদরিদ্র পরিবারের মাঝে রাতের আঁধারে ছবি না তুলে ত্রান সামগ্রী বিতরন করেন।
মোজাম্মেল হোসেনের উপস্থিতিতে মোঃ মোতালেব কারী,আলম,আমিনুল,হারুন,কাদের কে সাথে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে রাতের আঁধারে বাড়ী বাড়ী গিয়ে পৌরসভার ৫নং ওয়ার্ডে হত দরিদ্রদের ঘরের সামনে ত্রান সামগ্রী রেখে আসেন।

পৌরসভার ৫নং ওয়ার্ডের আনোয়ার হোসেন ও ফজল হকের সাথে কথা বলে জানা যায়,মরনব্যধি করোনা ভাইরাস জনিত কারনে নিম্ন আয়ের মানুষ গুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই ৫নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী মোজাম্মেল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে ত্রান সামগ্রী বাড়ীতে পৌঁছে দিচ্ছে রাতের আঁধারে। এই দূর্সময়ে নিম্ন আয়ের মানুষ গুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দিয়ে তাদের লজ্জায় না ফেলার অনুরোধ জানান। মোজাম্মেল হোসেনের মতো সমাজের বিত্তবান মানুষগুলোকে সরকারের পাশাপাশি (ছবি না তুলে)এগিয়ে আসার আহবান জানাচ্ছি।
এ প্রশংসনীয় উদ্যোগ সম্পর্কে মুক্তিযোদ্ধা খোরশেদ আলম ও উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সময় নিউসকে বলেন, মোজাম্মেল হোসেনের এই উদ্যোগটি অবশ্য-ই মহৎ কাজ।সে সাধারন মানুষের প্রতি খুব-ই আন্তরিক। আমরা তার মঙ্গল কামনা করছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.