বিশ্বমহামারী করোনায় ইতালির মিলানে আরেকজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। জানা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মজিবুর রহমান মজু ( ৪৬) বাংলাদেশি মিলান শহরের সান পাওলো হাসপাতালে ইন্তেকাল করেন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলায়, তিনি দীর্ঘ দিন যাবত মিলান শহরে বসবাসরত ছিলেন। মিলান কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব মাওলানা জোনাইদ সোবহান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, এপর্যন্ত করোনায় ইতালিতে মোট তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তার মধ্যে তিনজনই মিলান শহরে বসবাস করতেন।
বাংলাদশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হচ্ছে।
