• রবি. জুন ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

কালামপুর এ এম এস পাবলিক স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফেব্রু. 29, 2020

রাজিউল হাসান পলাশঃ ধামরাই উপজেলার কালামপুরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান কালামপুর এ এম এস পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি ) প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

স্কুলের সভাপতি মির্জা মোহাম্মদ ইয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহেদী হাসান আদম ও বিশেষ অতিথিগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলী, সাঈদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসাইন, ঢাকা নিউজ ৭১ এর রিপোর্টার রাজিউল হাসান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলম, শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীসহ অন্যান্যরা।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার পর সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও আগত অতিথিবৃন্দদের মাঝে দুপুরের খাবার সরবরাহ করা হয়। আগত অতিথি ও অভিভাবকগণ জানান, বিদ্যালয়ে উপস্থিত সকলের জন্য লাঞ্চের ব্যবস্থা করা এটি একটি উদাহরণ যা আগে কখনো কোন বিদ্যালয়ে নজরে আসেনি।

সংক্ষিপ্ত আলোচনা শেষে ক্রীড়া বিজয়ী ও ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.