
অনুষ্ঠিত হয়ে গেলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খণি কৌশল বিভাগের(পিএমই)
ক্রিকেট টুর্নামেন্ট পিসিপিএল(পেট্রোলিয়াম ক্রিকেট প্রিমিয়ার লিগ)। শাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে ফেব্রুয়ারি ১০-১৪ তারিখ আয়োজিত হয় পিসিপিএলের ৫ম আসর। ফাইনালে ফ্লেমিং কোয়ার্টোরজকে হারিয়ে জয়ী হয় ‘টিম সন্ডে’।
একদল ক্রিকেট প্রেমি মানুষের হাত ধরে ২০১৪ সালে শুরু হয় পিসিপিএলের যাত্রা। পিসিপিএলে মূলত পিএমই বিভাগের বিভিন্ন বর্ষের ব্যাচের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে এবারের ২০১৯ পিসিপিএলে মোট ৬ দলের অংশগ্রহণে খেলা হয়েছে- পোর্স, পিএমই ডেকেন্স, ম্যাভরিক ঝোলস, টিম সন্ডে, ফ্লেমিং কোয়ার্টোরজ, মিসটিরিয়াস এলাভেন।
পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং নৈপুন্য দেখিয়ে টুর্নেমেন্ট এবং ম্যান অব দ্যা ফাইনাল হয়েছেন টিম সন্ডের ক্যাপ্টেইন সাদমান, ৩ ম্যাচ খেলে সর্বোচ্চ রান করেছেন মেহেদি শনম(পিএমই দেকেন্স), ৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বাবর(টিম সন্ডে), এবং ইমারজিং প্লেয়ার হয়েছেন ইউসুফ(মিসটিরিয়াস এলাভেন)।
টুর্নামেন্টের ব্যাপারে প্রশ্ন করা হলে পিএমই বিভাগের প্রধান প্রফেসর সাইফুল আলম বলেন ‘নিলাম থেকে শুরু করে পুরো ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনার মূল উদ্দেশ্য হল উদীয়মান ক্রিকেটার তৈরি করা। আমি বিজয়ী দলকে শুভকামনা জানাচ্ছি’
এবারের ২০১৯ পিসিপিএলের সংগঠক ছিলো পিএমই এসোসিয়েশন এবং সার্বিক আয়োজনের দায়িত্ব পায় পিএমই ২০১৫-১৬ ব্যাচের শিক্ষার্থীরা। কমিটির মুখপাত্র মাহফুজুর রহমান রাফি বলেন ‘আমি আশাবাদী পিসিপিএলের এই আনন্দঘন আমেজ সবসময় থাকুক এবং বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্যবোধ আরো দৃঢ় হয়ে উঠুক।’ আয়োজক কমিটিতে আরো ছিলেন শাবিপ্রবির দ্রুততম মানব রিজভীসহ প্রমুখ।
মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী অতনু (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট)
