• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালি প্রবাসী প্রবীণ ব্যক্তিত্ব মঞ্জুর আলম‘কে বিদায়ী সংবর্ধনা

ফেব্রু. 25, 2020

ইতালি প্রবাসী প্রবীণ ব্যক্তিত্ব মঞ্জুর আলম‘কে প্রবাসীদের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। মন্তেভেরদে প্রবাসীদের পক্ষ থেকে স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আয়োজন করা হয়।

এসময় সংবর্ধিত মঞ্জুর আলম‘কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াজ মোল্লা ও জলিল ভূঁইয়া পরিচালনায় উপস্থিত ছিলেন শহীদুল্লাহ আক্তার, নজরুল ইসলাম বাবুল, ছগীর আহমেদ, হুমায়ুন কবির, শাফিজুল হক শাফিজ, শাহ আলম, আলমগীর হোসেন, আবু সাঈদ ভূঁইয়া, মনির ভূঁইয়া, সাজ্জাদ চকদার, বশির আহমেদ, জালাল উদ্দিন, সুলতান ভূঁইয়া, শাফায়েত খন্দকার সাফা, জীবন মোহাম্মদ, আব্দুল আজিজ, শেখ সোহরাব হোসেন, ফরিদ আহমেদ, মনির মোহাম্মদ, নোয়াব আলী, রিয়াজ উদ্দিন ও মাজহারুল ইসলামসহ অনেকেই।

এসময় বিদায়ী অতিথি মঞ্জুর আলম সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ সম্মান আগামীর পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

এছাড়াও উপস্থিত বক্তারা মনজুর আলমের বর্ণাঢ্য কর্মজীবনের কথা উল্লেখ বলেন, প্রবাসে এবং দেশে সমাজ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। দেশে গিয়েও আগামীতে যেন সকলের কল্যাণে কাজ করে যেতে পারেন।
অনুষ্ঠানে মন্তেভেদেসহ বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.