ইতালির বাংলাদেশি কমিউনিটিতে সাড়া জাগানো ট্যালেন্ট শো ‘প্রতিভার সন্ধানে “দ্যা রাইজিং স্টার” এর গ্র্যান্ড ফাইনাল জাকজমক ভাবে সম্পন্ন হয়েছে। রোমের সান গাসপারে থিয়েটারে অনুষ্ঠিত দ্যা রাইজিং স্টার এর ফাইনালে চ্যাম্পিয়ন হয় ভিসেন্সা থেকে আসা ইমরান ।

গ্র্যান্ড ফিনালে ইতালির বিভিন্ন শহর থেকে মোট ১০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারা জনপ্রিয় গান পরিবেশন করে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে অসাধারণ পারফমেন্স করে। এতে ১ম রানার আপ রোমের শান্তা এবং বলোনিয়া থেকে আসা ২য় রানার আপ হিসেবে নির্বাচিত হয় চৈতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। রাষ্ট্রদূত আয়োজনের প্রশংসা করে বলেন, ইতালিতে বাংলাদেশী কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিতে এটি অনন্য উদ্যোগ। তিনি মনে করেন, প্রতিভার সন্ধানে রাইজিং স্টার কমিউনিটিকে এগিয়ে নিতে এবং সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে।
এসময় বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য সংগীত প্রেমী প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। আয়োজকরা দ্য রাইজিং স্টার সফলতার পিছনে সকল সহযোগি ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আয়োজনের সাথে কাজ করছে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এবং বাংলা প্রেস ক্লাব ইতালী।
