• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দুটো কিডনী নষ্ট হয়ে যাওয়া রবির বেঁচে থাকার আকুতি

জানু. 17, 2020

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: দুটো কিডনীই নষ্ট হয়ে যাওয়ায় সকলের কাছে আর্থিক সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন ফরিদপুরের সদরপুর উপজেলার মো: রবিউল ইসলাম রবি।সে ঐ উপজেলার আকোটের চর ইউনিয়নের মৃত তোফাজ্জেল হোসেন মোল্যার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায় জন্ম থেকেই কিডনীতে সমস্যা ধরাপরে রবির।সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি রবি ২০১৭ সালে চিকুন গুনিয়া রোগে আক্রান্ত হন তিনি তার পর থেকেই তার কিডনীর অবনতি হতে থাকে। গত বছর ফেব্রুয়ারী মাসে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতেলের কিডনীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক স্বপন কুমার মন্ডলের ত্তবাবধানে থাকাকালীন ধরা পরে রবির দুটো কিডনীই বাদ হয়ে গেছে।পরে উন্নত চিকিৎসার জন্য ভারত নিয়ে গেলে জানা যায়। তার চিকিৎসার জন্য ২০ লক্ষ টাকা প্রয়োজন।বর্তমানে সপ্তাহে তাকে দুবার ডায়ালাইসিস ও ঔষধ বাবদ ১৪ হাজার টাকা খরচ হচ্ছে। যা তার পরিবারের পক্ষে যোগার করা খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। অর্থাভাবে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম হয়েছে।এমতাবস্থায় তিনি সকলের কাছে আর্থিক সাহয্যের জন্য আবেদন করেছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা মো: রবিউল ইসলাম, হিসাব নং- ৪০৫৩-১২১০০০০২০০২,শাহজালাল ইসলামী ব্যাংক,চরভদ্রাসন শাখা,ফরিদপুর।রবিউল ইসলামের নিজের মোবাইল ও বিকাশ একাউন্ট নং- ০১৭১২১৫৮২৬১।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.