• সোম. সেপ্টে. ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা-সালথা হাসপাতালে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করলেন- লাবু চৌধুরী!

জানু. 17, 2020

মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধিঃ                           ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র ছোট ছেলে, বিশিষ্ট কৃষিগবেষক, রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের অর্থায়নে শুক্রবার বিকালে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে ২টি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা-সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সোবহান মিয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) এফএম মহিউদ্দিন, নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, সংসদ উপনেতার এপিএস আজাদ হোসেন, নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, নগরকান্দা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.