• রবি. সেপ্টে. ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জাকের পার্টি শান্তির পার্টি- জাদু মিয়া!

জানু. 17, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:              বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২০ উপলক্ষে ফরিদপুরের সালথায় জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাকের পার্টির আয়োজনে শুক্রবার বিকাল ৩টায় উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ নাজিম উদ্দিন খান। আরও বক্তব্য রাখেন, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠণিক সম্পাদক সোনা মিয়া, মাওলানা এনায়েত হোসেন, গট্টি ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ইউসুফ আলী সিকদার প্রমুখ।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান হুজুরের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২০২০ উপলক্ষে জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী ও পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান খাজা মেজ চাচাজান মুজাদ্দেদী সাহেবের নির্দেশে সারাদেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জাকের পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশ মাথায় নিয়ে আমরা নেতাকর্মীরা পার্টির কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, জাকের পার্টি শান্তির পার্টি। এই পার্টির নেতাকর্মীরা কখনও মারামারী-হানাহানী পছন্দ করে না। জাকের পার্টি সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.