• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে চাঁদপুরবাসীর তুষার ভ্রমন

জানু. 7, 2020

প্রবাস জীবনের কর্ম-ব্যস্ততার ফাঁকে আনন্দ বিনোদনের প্রত্যাশায় পরিবার-পরিজন নিয়ে তুষার ভ্রমণের আয়োজন করেছে ইতালিস্থ চাঁদপুরবাসী। মধ্য ইতালির লা-আকুইলা অঞ্চলে শতাধিক বাংলাদেশী প্রবাসী এ তুষার ভ্রমণে অংশগ্রহণ করেন।

ইতালিস্থ চাঁদপুর প্রবাসীদের আয়োজনে তুষার ভ্রমণে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম মৃধা।

কমিউনিটিতে নিজেদের অবস্থান আরো সুদৃঢ় করতে চাঁদপুর জেলা সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন আল-আমিন বিশ্বাস। এতে মোঃ নাসির খান কে সভাপতি এবং আব্দুল আজিজ রাজু কে সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি মাহবুবুর রহমান, সহ সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস ভূইয়া টিটু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল, প্রচার সম্পাদক মোঃ মইন ও মোঃ মোশাররফ হোসেনকে ১নং সম্মানিত সদস্য করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

এসময় চাঁদপুর জেলা সমিতির নবগঠিত কমিটিকে উপস্থিত বিভিন্ন সংগঠনের অতিথিবৃন্দ অভিনন্দন জানান। চাঁদপুর জেলা সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তুষার ভ্রমনে অপরূপ সৌন্দর্যের লীলাভূমির শুভ্রতায় সকলেই ছিলেন মুগ্ধ। বিশেষ করে পরিবার নিয়ে এই ধরনের ভ্রমণ করতে পেরে প্রবাসীরা ছিলেন আনন্দিত। পাহাড়ের গায়ে বরফের অপার সৌন্দর্যের স্নিগ্ধতা যেন সতেজ করে তোলে যান্ত্রিক জীবনের রোম প্রবাসীদের।

আয়োজকরা বলেন সামাজিক কর্মকান্ডের পাশাপাশি আগামীতে আরও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের আয়োজন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.