• বুধ. সেপ্টে. ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পর্তুগালে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জানু. 5, 2020

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা।

বেলাল আহমদ পর্তুগাল প্রতিনিধি: ৪ জানিয়ারী স্থানীয় সময় বিকাল ০৫:১০মিনিটে লিসবনের বাংলাদেশি স্পাইসী রেস্টুরেন্টে পর্তুগাল ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আনসার আলী এর সভাপতিত্বে ছাত্রলীগের লোগো এবং পতাকা খচিত কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ আনসার আলী বলেন “বাংলাদেশের ইতিহাস মানেই যে সংগঠন তা হল ছাত্রলীগ। ছাত্রলীগ মানেই যে মহান নাম , যার নাম এবং স্বাধীন বাংলাদেশ একে অন্যের পরিপূরক শব্দ, ইতিহাসের শ্রেষ্ঠ নেতা, বাঙ্গালীর শ্রেষ্ঠসন্তান, স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ বিভাজনোত্তর পাকিস্থানী দুর্শাসন, অসমবন্ঠন, নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হতে সময়ের দাবিতে ১৯৪৮ সালের ৪ জানুয়ারী যে সংগঠন নিজ হাতে প্রতিষ্ঠা করেন, যে সংগঠন বাঙ্গালীর মুখের ভাষা ফিরিয়ে দিয়েছে, যে সংগঠন বিশ্বমানচিত্র বদলে দিয়েছে, যে সংগঠন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টি করে আমাদের দিয়েছে লাল সবুজের পতাকা, যে সংগঠনের মানবিক সূর্য শিক্ষাঙ্গন থেকে জংগিবাদ ও সন্ত্রাসবাদ দূর করে আমাদের ফিরিয়ে দিয়েছে সস্তি সেই বাংলাদেশ ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার আজকের এই আয়োজন আমাদের নতুন ভাবে উজ্জীবিত করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, বিষেশ অতিথি ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সহ সভাপতি মামুন রশিদ ও যুগ্ন সাধারন সম্পাদক ইমরান হোসাইন, প্রধানবক্তা ছিলেন পর্তুগাল আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জাকির হোসাইন, সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক মো: শফিউল আলম, গণ সংযোগ সম্পাদক বাদল, পর্তুগাল আওয়ামী লীগ নেতা এডভোকেট হাবিবুর রহমান, জামাল, পর্তুগাল ছাএলীগ নেতা বাপ্পি তালুকদার, রিয়াদ, শাহজালাল, জুয়েল রানা প্রধান, সজীব খান( সাংগঠনিক সম্পাদক, জার্মান ছাত্রলীগ), মো: বাবু, অলি মিয়া,জাকারিয়া আহমেদ তানিম, বাপ্পি দেওয়ান, সুমন, এরশাদ, রায়হান,সহ বিপুল সংখ্যক নেতাকর্মীর আনন্দ মিছিল ও জয় বাংলার স্লোগানে চারদিক মুখরিত হয়ে ওঠে।

আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.