• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালীতে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে বিজয় দিবস উপলক্ষে ‘বাংলার বিজয় বিশ্বময়’

ডিসে. 24, 2019

প্রবাসে বেড়ে উঠা আগামী প্রজন্মকে বাংলার গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে এবং বিদেশী ছড়িয়ে দিতে ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো অঙ্কুর এর বিশেষ প্রয়াস বাংলার বিজয় বিশ্বময় ও ঐতিহ্যবাসী পিঠা উৎসব।

ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত অঙ্কুর এর বিশেষ প্রয়াস বাংলার বিজয় বিশ্বময় ও ঐতিহ্যবাসী পিঠা উৎসবের অনুষ্ঠানে ত্রেভিজো ছাড়াও ভেনিস সহ আশপাশের শহর থেকে অনেকে অংশ গ্রহন করেন।

আয়োজনের ১ম পর্বে ৩টি বিভাগের শিশু-কিশোরা নরম হাতের রং তুলিতে বাংলাদেশের পতাকা, স্মৃতিসৌধ ও মুক্তিযোদ্ধের মাধ্যমে বিজয়ের মূল তাৎপর্য ফুটিয়ে তুলে। এসময় প্রায় শতাধিক প্রতিযোগি চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

এছাড়াও পিঠা উৎসবে গ্রাম বাংলার দেশীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি উপস্থাপন করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। যেখানে বিভিন্ন ও কারোকার্যের পিঠা প্রদর্শনী ও স্বাদ উপভোগ করেন দেশের বাইরে থাকা প্রবাসী ও বিদেশী অতিথিরা।

বর্নাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফিয়ার্স সিকদার আশরাফুর রহমান। তিনি তার বক্তব্যে আয়োজনের প্রশংসা করেন

ত্রেভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেলের সভাপতিত্বে ও কামরুন নাহার তুলির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রেভিজো শহরের সহকারী মেয়র আলেসান্দ্রো মানেরা, শিক্ষা বিষয়ক সচিব সিলভিয়া নিজেত্তো, বিশিষ্ট ব্যবসায়ী মনোয়ার ক্লার্ক, অঙ্কুর সংগঠনের প্রধান ও সর্ব ইউরোপ বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলা প্রেস ক্লাব ইতালীর সভাপতি ও বাংলা টিভি ইউরোপ ব্যুরো প্রধান শাওন আহমেদ, এটিএন বাংলার ইতালী প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক হাসান মাহমুদ, যমুনা টিভির জাকির হোসেন সুমন, সময়টিভির মাকসুদ রহমান, চ্যানেল প্রবাহ ও সাহিত্য প্রবাহ এর সাংবাদিক মাহফুজ রানা সহ আরো অনেকে।

শেষে চিত্রাংকন ও পিঠা উৎসবে অংশকারী সকল প্রতিযোগি ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন আয়োজনের অতিথিবৃন্দ। এসময় শিশু কিশোররা ছিল বেশ আনন্দিত এবং অভিভাবকরা আয়োজনের প্রশংসা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.