• বৃহস্পতি. জুলাই ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মন্ত্রী শাহাব উদ্দিনকে আওমীলীগের কেন্দ্রীয় পদে দেখতে চায় সিলেটবাসী

ডিসে. 19, 2019

পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের এই নেতা জন মানুষের নেতা বুঝতে পেরেই মমতাময়ী মা শেখ হাসিনা বন ও পরিবেশ মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। নব্বই দশকের শুরু থেকে বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে ২০০৩ সাল থেকে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করছেন। সিলেটবাসী এবং প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন মন্ত্রী শাহাব উদ্দিনকে আওমীলীগের কেন্দ্রীয় পদের সম্মানীত স্থানে দেখতে চায়।

সেলিম উদ্দিন: মোঃ শাহাব উদ্দিন এর জন্ম ৩১ ডিসেম্বর ১৯৫৪। তিনি হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৩৫ নং (মৌলভীবাজার-১) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি সংসদের হুইপ হিসাবে দ্বায়িত্য পালন করেন। ২০১৮ সালের নির্বচানে তিনি টানা ৩য় বারের মত জয়ী হন। বর্তমান সংসদের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দ্বায়িত্ব পালন করছেন । বড়লেখা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের একটাই দাবী মন্ত্রী শাহাব উদ্দিনকে আওমীলীগের এই সম্মেলনে কেন্দ্রীয় পদে দেখার আহবান জানান।

মো. শাহাব উদ্দিন দশম জাতীয় সংসদের হুইপের দায়িত্ব পালন করে এলাকার ব্যাপক উন্নয়ন করেন। এ কারণে তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হুইপ শাহাব উদ্দিন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছাড়াও জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এলাকার মানুষের প্রতি সম্মান দেখিয়ে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় শাহাব উদ্দিনকে হুইপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মো. শাহাব উদ্দিন এমপি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জয়ের যাত্রা শুরু করেন। এ ধারাবাহিতকায় সংসদ সদস্য থেকে হুইপ হয়ে সে যাত্রায় পৌঁছেছেন এখন মন্ত্রিত্বে। তিনি এখন পূর্ণমন্ত্রীর দ্বায়িত্ব পেয়েছেন।

চারদলীয় জোটের যখন জয় জয়কার তখন ১৯৯৬ সালের প্রথম বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে বিএনপির হেভিওয়েট প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে হেরে গেলেও ২০০৮ এ আবারো সংসদ সদস্য নির্বাচিত হন। সে ধারাবাহিকতায় ২০১৪ সালের দশম জাতীয় সংসদে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞ রাজনীতিক, জনপ্রতিনিধি, সৎ ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ইউনিয়ন চেয়ারম্যানের সিঁড়ি বেয়ে ওপরে ওঠা মো. শাহাব উদ্দিন মন্ত্রিত্ব পেয়েও জীবন যাপন করেন খুবই সাধারণ ব্যক্তির মত। বড়লেখা-জুড়ীবাসী তথা মৌলভীবাজারবাসীর একটাই দাবী শাহাব উদ্দিনকে আওমীলীগের কেন্দ্রীয় কমিটিতে যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে।

লেখক: প্রবাসী সাংবাদিক সেলিম উদ্দিন

সহসভাপতি ,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব ও প্রতিষ্ঠাতা সভাপতি ,পর্তুগাল বাংলাদেশ প্রেস ইউনিয়ন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.