• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সৌদিআরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু

জানু. 29, 2020

রঞ্জু আহমেদ সৌদি আরব প্রতিনিধি সৌদিআরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

নিহতেরা হলেন আল আমিন পিতা ফরহাদ আলী গ্রাম বাড়ি আমতৌল,থানা কালিহাতী জেলা টাংগাইল,
মোহাম্মদ কাউসার পিতা মৃত কাজল মিয়া, থানা মনোহরদী, হাফিজ পুর গ্রাম তামাক কান্দা জেলা নরসিংদী,
ময়মনসিংহ গফরগাঁওর শাকিল মিয়া পিতা কামাল উদ্দিন।

খোজ নিয়ে জানা যায় গতকাল বুধবার স্হানীয় সময় দুপুরে কাজে যাওয়ার সময় আল-সামির এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তারা।
নিহতরা জেদ্দায় ইয়ামামা কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। নিহত তিন জনের মরদেহ জেদ্দায় একটি স্হানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.