• সোম. সেপ্টে. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিসে. 7, 2019

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যাক্তির নাম রেজাউল ইসলাম রাজু (৩২)।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় নিহত ব্যাক্তি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার আন্দি বাড়ি গ্রামের বেলায়েত হোসেনের ছেলে।

নিহত রেজাউলের পরিবার জানায়, রেজাউল নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থল নারায়ণগঞ্জ এ যাচ্ছিলেন, পথিমধ্যে জয়পুরা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় রেজাউলকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন ছোটন জানান, আমরা মরদেহটি উদ্ধার করেছি।মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে তবে ঘাতক চালককে আটক করা সম্ভব হয়নি।চালককে আটকের চেষ্টা চলছে।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.