• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হলেন জাহিদুর রহমান!

ডিসে. 2, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমান। তিনি সর্বপ্রথম ২০০৯ সালের ৩০ এপ্রিল নগরকান্দা উপজেলার মোকুন্দপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০১৩ সালে সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে ২০১৪/১৫ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক মনোনীত হয়েছিলেন। এছাড়াও তিনি ২০১১ সালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমান তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি ১৯৮০ সালে উপজেলার ভাওয়াল গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। শিক্ষা জীবনে তিনি ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ্বিবিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতা পেশায় উচ্চতর ডিগ্রির জন্য বিএড ও এমএড সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.