
মনির মোল্যা, নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শণ করেন জেলা প্রশাসক অতুল সরকার।
শুক্রবার দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় নির্মাণাধীন স্কুল এন্ড কলেজের ভবন পরিদর্শণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এডিসি জেনারেল রোকসানা রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক হাসান-উজ্জামান, বিটিভির জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু প্রমূখ। জেলা প্রশাসক এসময় নির্মাণাধীন জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সব কিছু ঘুরে দেখেন।
স্থানীয়রা জানান, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ চালু হলে এলাকার ছেলে-মেয়েদের শিক্ষার মান আরো উন্নত হবে। এই স্কুলে ছেলে-মেয়েরা পায়ে হেটে যেতে পারবে। সব মিলিয়ে এলাকারও উন্নয়ন হবে।
