• বৃহস্পতি. অক্টো. ৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমে মন্তানিওয়ালাবাসীর শীতকালীন মিলন মেলা

নভে. 26, 2019

ইতালীর রোমে মন্তানিওয়ালাবাসীর উদ্যোগে স্থানীয় প্রবাসী বাংলাদেশীদের নিয়ে শীতকালীন মিলন মেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেষ্টুরেষ্টে অনুষ্ঠিত মিলন মেলায় অসংখ্য প্রবাসীরা অংশ গ্রহণ করেন।

প্রবাস জীবনের একঘেয়ামী কাটিয়ে নিজেদের মধ্যে ভাতৃত্বে বন্ধন আরও সুদৃঢ করতেই এই আয়োজন।

এসময় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাম ইফতেখার বিপ্লব, মামুন খান, নাসির খান, ছরোয়ার সরদার, ফিরুজ মোল্লা, জাফর ছাদেক রানা, সুমন ভূইয়া, জসিম মাঝি, বাবলু, রিপন, মশিউর সরদার ও এম রোকন সহ অনেকে। এসময় অতিথি হিসেবে রোমের বিশিষ্ট সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলন মেলায় পরিবার পরিজন নিয়ে উপস্থিত মন্তানিওয়ালাবাসী মনে করেন, ইচ্ছে থাকলেও দেশে গিয়ে আত্মীয় স্বজনদের সাথে দেখা করা বা সময় কাটানো সম্ভব হয়। তাই প্রবাস জীবনে গড়ে ওঠা পরিবার নিয়ে এমন অয়োজনে আসতে পেরে আমরা আনন্দিত। আয়োজনে আড্ডার পাশাপাশি ছিল গানের আসর, বাংলার সুর যেন আবেগময় পরিবেশ সৃষ্টি করে তোলে।

আয়োজকরা বলেন, একটু বিনোদন ও আনন্দ দেয়ার উদেশ্যে করা হলেও আয়োজনের মধ্যদিয়ে নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাচ্ছে। যা আগামীর পথ চলায় পাথেয় হিসেবে কাজ করবে।

পরে নৈশভোজের মধ্য দিয়ে মন্তানিওয়ালাবাসীর উদ্যোগে মিলন মেলার আয়োজনটি শেষ হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.