• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলার আসামী মিজানকে আটক করেছে পুলিশ!

নভে. 18, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় হত্যা ও অস্ত্রসহ ৬টি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিজান মাতুব্বার (৩৫) কে আটক করেছে পুলিশ। সোমবার ভোর রাতে উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। মিজান ঐ গ্রামের মৃত আঃ রব মাতুব্বারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর রাতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম লক্ষনদিয়া গ্রামে অভিযান চালিয়ে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মিজান মাতুব্বারকে আটক করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও মাদকসহ ৬টি মামলার ওয়ারেন্ট রয়েছে।


সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আটককৃত মিজানকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.