• শনি. আগস্ট ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় মুক্তিযোদ্ধার উপর হামলা, আহত-২

নভে. 17, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:         ফরিদপুরের সালথায় জমির সীমানায় গাছ কাটা নিয়ে মুক্তিযোদ্ধা আঃ আলিম মাতুব্বার ও তার পরিবারের উপর হামলা করেছে একই গ্রামের আতিক মাতুব্বারের লোকজন।

রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলার মাঝারদিয়া গ্রামে এঘটনা ঘটে। এসময় মুক্তিযোদ্ধা আঃ আলিম ও তার সন্তান আছাদুজ্জামান গুরুত আহত হয়। আহতবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার দুপুরে মাঝারদিয়া গ্রামে মুক্তিযোদ্ধা আঃ আলিম মাতুব্বারের জায়গার সীমানায় থাকা একটি গাছের ডাল কেটে নিতে আসে একই গ্রামের আতিক মাতুব্বার ও তার সন্তানেরা। এসময় মুক্তিযোদ্ধা আঃ আলিম ও তার সন্তান আছাদুজ্জামান গাছের ডাল নিতে বাধা দেয়। তখন আতিক মাতুব্বারের সন্তানেরা লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে বাপ-বেটা গুরুত্বর আহত হয়। আহতদের প্রথমে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা ফরিদপুর রিফার করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মুক্তিযোদ্ধা ও তার সন্তানকে। হামলার খবর পেয়ে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দিন ঘটনাস্থলে ছুটে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এদিকে মুক্তিযোদ্ধা ও তার সন্তানের উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দার ঝড় উঠেছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারী কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, মুক্তিযোদ্ধা আঃ আলিম মাতুব্বারের উপর হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওয়াতায় আনা হবে। জাতির শ্রেষ্ট সন্তান এই মুক্তিযোদ্ধাদের উপর কোন ন্যাক্কারজনক ঘটনা ও অসম্মানজনক ঘটনা বরদাস্ত করা হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.