• শুক্র. আগস্ট ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সাভারে দুই দিনব্যাপি আয়কর মেলা শুরু

নভে. 15, 2019

ঢাকার সাভারে দুই দিনব্যাপি আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাভার উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে কর অঞ্চল ১২ এর উদ্যোগে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ আয়কর মেলার উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

এ আয়কর মেলায় সাভার ও ধামরাইয়ের করদাতাগণ অংশ নেন।

আয়কর মেলা উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, কর অঞ্চল ১২ এর কর কমিশনার আবদুল মজিদ, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.