• সোম. নভে. ১৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মোহাম্মাদপুরে সারা’র নতুন আউটলেট

নভে. 11, 2019

স্নোটেক্স আউটার ওয়্যার লিমিটেডের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ নতুন আউটলেট মোহাম্মদপুরের আদাবরে উদ্বোধন করেছে। এনিয়ে নিজেদের তৃতীয় আউটলেট চালু করল সারা লাইফস্টাইল লিমিটেড। এখানে শিশু, নারী, পুরুষ সবার জন্য রয়েছে আকর্ষণীয় সব পোশাকের সমাহার।

শনিবার (০৯ নভেম্বর) আয়োজিত এক অনুষ্ঠানে আউটলেটটি উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- ‘সারা’ লাইফস্টাইল ও স্নোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম খালেদ, পরিচালক শরীফুন নেসা, মডেল ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চলচ্চিত্র অভিনেতা মামনুন হাসান ইমন প্রমূখ।

লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল-১, ব্লক-এ এর ৪০ এবং ৫৪ নং শপটি সারা’র ২য় আউটলেট।

সারা’র শো-রুমগুলোতে- শার্ট, এথনিক টপস, এক্সক্লুসিভ পার্টি টপস, শাড়ি, নিট টি শার্ট, লেগিংস, ডেনিম, লন, শ্রাগস, পালাজো ফর লেডিস এন্ড গার্লস, জিন্স ফর মেনজ এন্ড বয়েজ, পোলো টি শার্ট, পাঞ্জাবিসহ আরও নানা পোশাকের সমাগমে সজ্জিত। এছাড়াও শীতকালকে লক্ষ্য রেখে ‘সারা’ নিয়ে আসছে জ্যাকেট এবং শীতকালীন পোশাকের বিশেষ আয়োজন।

আউটলেট ছাড়াও ই-কমার্স প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনা করে থাকে সারা লাইফস্টাইল। নিজেদের ওয়েবসাইট (www.saralifestyle.com.bd), ফেসবুক এবং ইনস্টাগ্রামে বেশ সক্রিয়।

উল্লেখ্য, ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস। সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ‘স্নোটেক্স আউটারওয়্যার’ প্রতিষ্ঠা করা হয়। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে তিনটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান রূপে। ‘সারা’ তাদের প্রথম লাইফস্টাইল ব্র্যান্ড। স্নোটেক্স আউটারওয়্যার গ্রীন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেটে। এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘হেলথ এন্ড সেফটি’ অ্যাওয়ার্ড পেয়েছে স্নোটেক্স। এটি এখন ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে। যেটি ২০২০ সালের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়াবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.